যন্ত্রনা গুলো যন্ত্র করে দিচ্ছে
ঝলসে দিচ্ছে আগুনকে।
প্রেতপুরীতে আর প্রেতরা আসে না,
আসে না যন্ত্র গুলো ধার দিতে!
::
বুকের চাপা দুঃখ গুলো
চাপাতি হয়ে খনন করেই চলছে
হাজার মাইল গভীর আগ্নেয়গিরি,
ধোঁয়ার রাজ্য স্বর্গ রচনা করে গিরিখাতের।
::
ধূলির পাহাড়ে জমা পড়ে আছে
হাজার বাক্যের অজস্র তীক্ষন ফলা।
সেই ক্ষুরধারে কাটা পড়ে অজস্র জোনাকি
আলো জ্বলবার আর কেউ নেই।
::
চোখের গভীরতা দিনের পর দিন বাড়ছে
গভীরতায় ডুবে যাচ্ছে দাগের চিহ্ন গুলো।
আর মিশে যাচ্ছে কৃষ্ণগহ্বরে,
টানের প্রাবল্যতা মাপবেন কি দিয়ে!!
-------
-------
--------
আমি কি মানুষ আছি।
২২/০৪/১৬
সুজন রুদ্র।
,
ঝলসে দিচ্ছে আগুনকে।
প্রেতপুরীতে আর প্রেতরা আসে না,
আসে না যন্ত্র গুলো ধার দিতে!
::
বুকের চাপা দুঃখ গুলো
চাপাতি হয়ে খনন করেই চলছে
হাজার মাইল গভীর আগ্নেয়গিরি,
ধোঁয়ার রাজ্য স্বর্গ রচনা করে গিরিখাতের।
::
ধূলির পাহাড়ে জমা পড়ে আছে
হাজার বাক্যের অজস্র তীক্ষন ফলা।
সেই ক্ষুরধারে কাটা পড়ে অজস্র জোনাকি
আলো জ্বলবার আর কেউ নেই।
::
চোখের গভীরতা দিনের পর দিন বাড়ছে
গভীরতায় ডুবে যাচ্ছে দাগের চিহ্ন গুলো।
আর মিশে যাচ্ছে কৃষ্ণগহ্বরে,
টানের প্রাবল্যতা মাপবেন কি দিয়ে!!
-------
-------
--------
আমি কি মানুষ আছি।
২২/০৪/১৬
সুজন রুদ্র।
,
Comments
Post a Comment