ক।।
এখানে ট্রামে চড়ে লাশ যায় বিকেলে,
পাঠে মন দে আলোর অপ্সরী,
ধান ক্ষেতে মরে যায় প্রাণের ফোয়ারা।
ধানের ভেতর লুকায় জীবনের সৌন্দর্য।।
::
এখানে মাছের চোখে দেখি জল,
ডুবন্ত ফেনার মুখ বাঁচার বারতা খুঁজে।
নতুনের আলিঙ্গন বিষিয়ে তুলে মন,
আবার জোনাকিপোকা হানা দে সরিষা ক্ষেতে।।
::
এখানে সুপারি ফুলের গন্ধ আসে না,
বকুল,কামিনী কামুকের মত বেড়াজাল।
আর মাছের গন্ধে ফিরে ধরে
বংশবাতি,তেজ আর হাই তোলে তৃপ্তি।।
::
লাশের মিছিলটা কবরে গিয়ে মিশে
পাশের পারিজাত স্বর্গের ঘ্রাণ আনে,
দেবদারু আর বড় হয় না,
শুকনো মটরে খুঁজে জীবনের যত স্বাদ।
::
এখানে ধানের ভেতরের রুপ কেউ দেখে না।
দেখে না দুপুরবেলা আলোর রুপ
সুপারির সুখ, তামাকের রং মিশে যায় সময়ে।
এভাবে ফেলে চলে হাজার মাইলের পথ।।
::
----------------
১৩/০৪/১৬/
সুজন রুদ্র।
এখানে ট্রামে চড়ে লাশ যায় বিকেলে,
পাঠে মন দে আলোর অপ্সরী,
ধান ক্ষেতে মরে যায় প্রাণের ফোয়ারা।
ধানের ভেতর লুকায় জীবনের সৌন্দর্য।।
::
এখানে মাছের চোখে দেখি জল,
ডুবন্ত ফেনার মুখ বাঁচার বারতা খুঁজে।
নতুনের আলিঙ্গন বিষিয়ে তুলে মন,
আবার জোনাকিপোকা হানা দে সরিষা ক্ষেতে।।
::
এখানে সুপারি ফুলের গন্ধ আসে না,
বকুল,কামিনী কামুকের মত বেড়াজাল।
আর মাছের গন্ধে ফিরে ধরে
বংশবাতি,তেজ আর হাই তোলে তৃপ্তি।।
::
লাশের মিছিলটা কবরে গিয়ে মিশে
পাশের পারিজাত স্বর্গের ঘ্রাণ আনে,
দেবদারু আর বড় হয় না,
শুকনো মটরে খুঁজে জীবনের যত স্বাদ।
::
এখানে ধানের ভেতরের রুপ কেউ দেখে না।
দেখে না দুপুরবেলা আলোর রুপ
সুপারির সুখ, তামাকের রং মিশে যায় সময়ে।
এভাবে ফেলে চলে হাজার মাইলের পথ।।
::
----------------
১৩/০৪/১৬/
সুজন রুদ্র।
Comments
Post a Comment