গুপ্ত প্রেমে আমি এখনো মজে, সকাল থেকে কি চিৎকার। নদীর তো আলো নেই। চোরা স্রোত কিংবা বালি ভাসাচ্ছে। ভাসবে আবার ভাসাবে, নিয়ে যাবে বুকে স্রোতকে মিলিয়ে। । এই তো এভাবেই যাবে, আর কিছু গোপন থাকবে। না বলার মাঝে, না বলার ভঙ্গিমায়। অচেনাকে চির আপন করে চেনাতে। : বৃষ্টি কিন্তু আমি দেখি না, যখন ছুঁয়ে দেয়, অনুভূতি বলে, " এই তো বয়ে পড়ছে, আমার অস্তিত্বের প্রতি আবরণ"। আর গঙ্গায় গিয়ে মিশে সমস্ত বিলাস। : গুপ্ত প্রেমের প্রতীক আমি, প্রেম যে নশ্বর, ঈশ্বর বলেনি তো! এরপর ও বিনাশী হয়ে উঠে। হয়ে ওঠে অদম্য, চির অচেনা রুপে। যে আমি আমি মরে গেছে, সকালের ধার ঘেঁষে। অমাবশ্যায় মরা কঠালের স্রোতে ভেসে। তেজস্বিনীর বিরুপ রুপে। মেঘময় আগুণে, চাপা কয়লায়। : মনে পড়ছে ভোর অতীতের কথা, কিন্তু পাশে কেউ নেই। মনে পড়ছে শুভ্র মিতালীর কথা, এক পায়ে দৌড়,কিংবা টানা ঝগড়ার কথা, কিন্তু কি অদ্ভুত, এখন যে পাশে কেউ নেই। শব্দের মত বিলীন হচ্ছে আমার সমস্ত আমি। : ------------- ২৩/১০/১৭ -------------------- সুজন রুদ্র