শেষ দেখা হয়ে গেছে অনেক আগে,
তখন আমি যৌবনের ভারে শিশু।
কালো কাজলের ফাঁকে খুঁজেছিলাম অন্ধকার;
গভীরতার তীক্ষ্ন চাপে দলিত ছেলেমানুষ।
ছোঁয়ার আঁড়ালে আঁকড়েছি
লাল-কালো দাগ মিশে গেছে পিঠের ভাঁজে ভাঁজে,
হাতের নখ আঁচড়ে দিয়েছে সব কিছু।
এরপর মনে রাখার নামে ভুলে গেছে অনেকবার।
:
ভুলতে ভুলতে সময় আমাকে যথেষ্ট ভুলে গেছে,
আকাশের সীমায় প্রতিধ্বনিত হয় বজ্রপাত।
বুকের হাঁড় গুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে
ভাঙা হাড়ে সব শব্দ আটকে গেছে।
আটকে গেছে অনেক কিছু, মুখোমুখি।
বাধ ভেঙে যায়; কিন্তু বাধা?
সে-ত নিত্য, আমন্ত্রন পেতে রেখেছে।
:
মাক্স,লেলিনের যুক্তির সামনে বিশ্বাস ঠুনকো,
পাঠ কাটির ধোঁয়া আর ছাই মিশানো।
শরীর আমাকে কোন দিন টানে নি,
নেশার ঘোরে মাতালে ও নয়।
কিন্তু কি অদ্ভুত, বিশ্বাস টেনে নিয়ে শরীরটাকে মুখাগ্নি মুখোমুখি, পুড়বে,
ছাই আর ধোয়া ছড়াবে।
আকাশের সীমায়, বাধ্য করা ক্ষমার চাবুকে।
:
আবার মনে রাখার নামে
বার বার ভুলে যাবার নেশায় মেতেছি।
ভুলার নামে নাটকের মঞ্চে আমি একা,
হাত তালির বিকট শব্দে কান ফেটে যাচ্ছে।
কি অদ্ভুত! সামনে কাউকে দেখতে পাচ্ছি না।
:
-----------( সংক্ষিপ্ত)
------------
২৩/০৬/১৭
---------------------
♣©♣<<\<<\<<
সুজন রুদ্র
তখন আমি যৌবনের ভারে শিশু।
কালো কাজলের ফাঁকে খুঁজেছিলাম অন্ধকার;
গভীরতার তীক্ষ্ন চাপে দলিত ছেলেমানুষ।
ছোঁয়ার আঁড়ালে আঁকড়েছি
লাল-কালো দাগ মিশে গেছে পিঠের ভাঁজে ভাঁজে,
হাতের নখ আঁচড়ে দিয়েছে সব কিছু।
এরপর মনে রাখার নামে ভুলে গেছে অনেকবার।
:
ভুলতে ভুলতে সময় আমাকে যথেষ্ট ভুলে গেছে,
আকাশের সীমায় প্রতিধ্বনিত হয় বজ্রপাত।
বুকের হাঁড় গুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে
ভাঙা হাড়ে সব শব্দ আটকে গেছে।
আটকে গেছে অনেক কিছু, মুখোমুখি।
বাধ ভেঙে যায়; কিন্তু বাধা?
সে-ত নিত্য, আমন্ত্রন পেতে রেখেছে।
:
মাক্স,লেলিনের যুক্তির সামনে বিশ্বাস ঠুনকো,
পাঠ কাটির ধোঁয়া আর ছাই মিশানো।
শরীর আমাকে কোন দিন টানে নি,
নেশার ঘোরে মাতালে ও নয়।
কিন্তু কি অদ্ভুত, বিশ্বাস টেনে নিয়ে শরীরটাকে মুখাগ্নি মুখোমুখি, পুড়বে,
ছাই আর ধোয়া ছড়াবে।
আকাশের সীমায়, বাধ্য করা ক্ষমার চাবুকে।
:
আবার মনে রাখার নামে
বার বার ভুলে যাবার নেশায় মেতেছি।
ভুলার নামে নাটকের মঞ্চে আমি একা,
হাত তালির বিকট শব্দে কান ফেটে যাচ্ছে।
কি অদ্ভুত! সামনে কাউকে দেখতে পাচ্ছি না।
:
-----------( সংক্ষিপ্ত)
------------
২৩/০৬/১৭
---------------------
♣©♣<<\<<\<<
সুজন রুদ্র
Comments
Post a Comment