------জীবন মানে ------
------------------------
জীবন মানে জীবনের জন্য উল্টো পথে হাঁটা;
সোজা পথে চলার শপথ,
নতুবা শপথের জন্য মরা।
জীবন মানে আমার ইচ্ছাকে গলা টিপে খুন করা
; আবার ইচ্ছার জন্য ভাল কিছু অভিনয়।
জীবন মানে নিজের সাথে অভিনয়।
অভিনয় না করার প্রতিশ্রুতি,
হাজার হাজার প্রতিশ্রুতি না ভাঙার প্রতিশ্রুতি ;
নিজেকে নতুন ভাবে গড়া।
জীবন মানে নিজেকে বার বার ভাঙা;
ভাঙতে ভাঙতে আবার নতুন কিছু।
জীবন মানে প্রতিদিন সব কিছু নতুন ;
নতুনের মাঝে পুরাতনের খোঁজে,
পুরাতনের সাথে নতুনকে আলাদা করার আপ্রাণ অভিপ্রায়।
:
জীবন মানে লম্বা একটা রানওয়ে,
একটা পথ মাড়িয়ে আরেক পথের খোঁজে;
বাঁকে বাঁকে পথের হদিস,
হাটতে হাটতে নিজের পথের শেষ টানা।
জীবন মানে হাটা,
ক্লান্তির হাটুতে ভাঁজ দিয়ে জিরানো;
কারো হাত ধরে আবার উঠে দাঁড়ানো।
:
জীবন মানে নারী,কয়েকটা কবিতা;
শরীরের টানে শরীর খোঁজা।
জীবন মানে মাঝ রাতে ঘর্মাক্ত ক্লান্তি,
জোয়ান বয়সের লাল নীল পদ্মের টানাটানি।
নীলের মাঝে লাল খোঁজা,
লালের মাঝে নীল হারানো।
জীবন মানে নীল সাগর,
যেখানে চলার শেষ হবে না,
ডুবে না যাওয়া, আমি সাঁতার জানি সেই ভরসায়,
ডুবে যাওয়ার ভয়ে আবার ডুবার চেষ্টা।
:
জীবন মানে হারানো,পুরাতন সব কিছু।
ভাঙা ভাঙা গলায় জোড়া লাগের উৎকন্ঠা।
ভাঙায় যাত্রাপালায় নিমাই সাজা,
বিবেকের গলায় গানের সুখ,
সুখে নতুন কিছুর দীর্ঘ আলিঙ্গন।
আবার বুকের চাপে মুখে চাপা কান্না।
অভিপ্রায়ের নেশায় ভুত হাওয়ার আনন্দে,
ভূতের ভয়ে রাত্রি জাগা,
অথবা ভয়ের খোঁজে জীবন পার।
জীবন মানে দাঁত বের করে হাসা,
আবার কান্না থামতে হাসির খেলা।
:
জীবন মানে রামায়নের লঙ্কা কান্ড,
করো অরণ্যকাণ্ড, কারো দ্রোণপুত্রের দুঃখের মত,
অথবা দ্রোপদীর তৃপ্তির মত,
নতুবা অম্বিকার দীর্ঘশ্বাস,
কারো পঞ্চবটির সীতার বনবাস।
জীবন মানে বনবাস,দীর্ঘ বনে অচেনাদের চেনা,
চিনতে গিয়ে, নিজেকে হারিয়ে ফেলা।
নিজেকে আবিষ্কার করতে ভোর হওয়া রাত।
জীবন মানে আলো-আঁধারি।
:
জীবন মানে আরো একটা জীবন,
জীবনের চেয়ে বেশি কিছু,
দু'চারটা ঘর,ঘরের ভেতর ঘর;
জীবন মানে হাজার চোখের অবাক বিস্ময়,
জীবন মানে অপার, পারাপার,ঘোর,
আবার জীবনে চেয়ে বেশি কিছু।
---------------
----------------সংক্ষেপিত
-----
০৫/০৭/১৭
--------------
সুজন রুদ্র।
--------------
------------------------
জীবন মানে জীবনের জন্য উল্টো পথে হাঁটা;
সোজা পথে চলার শপথ,
নতুবা শপথের জন্য মরা।
জীবন মানে আমার ইচ্ছাকে গলা টিপে খুন করা
; আবার ইচ্ছার জন্য ভাল কিছু অভিনয়।
জীবন মানে নিজের সাথে অভিনয়।
অভিনয় না করার প্রতিশ্রুতি,
হাজার হাজার প্রতিশ্রুতি না ভাঙার প্রতিশ্রুতি ;
নিজেকে নতুন ভাবে গড়া।
জীবন মানে নিজেকে বার বার ভাঙা;
ভাঙতে ভাঙতে আবার নতুন কিছু।
জীবন মানে প্রতিদিন সব কিছু নতুন ;
নতুনের মাঝে পুরাতনের খোঁজে,
পুরাতনের সাথে নতুনকে আলাদা করার আপ্রাণ অভিপ্রায়।
:
জীবন মানে লম্বা একটা রানওয়ে,
একটা পথ মাড়িয়ে আরেক পথের খোঁজে;
বাঁকে বাঁকে পথের হদিস,
হাটতে হাটতে নিজের পথের শেষ টানা।
জীবন মানে হাটা,
ক্লান্তির হাটুতে ভাঁজ দিয়ে জিরানো;
কারো হাত ধরে আবার উঠে দাঁড়ানো।
:
জীবন মানে নারী,কয়েকটা কবিতা;
শরীরের টানে শরীর খোঁজা।
জীবন মানে মাঝ রাতে ঘর্মাক্ত ক্লান্তি,
জোয়ান বয়সের লাল নীল পদ্মের টানাটানি।
নীলের মাঝে লাল খোঁজা,
লালের মাঝে নীল হারানো।
জীবন মানে নীল সাগর,
যেখানে চলার শেষ হবে না,
ডুবে না যাওয়া, আমি সাঁতার জানি সেই ভরসায়,
ডুবে যাওয়ার ভয়ে আবার ডুবার চেষ্টা।
:
জীবন মানে হারানো,পুরাতন সব কিছু।
ভাঙা ভাঙা গলায় জোড়া লাগের উৎকন্ঠা।
ভাঙায় যাত্রাপালায় নিমাই সাজা,
বিবেকের গলায় গানের সুখ,
সুখে নতুন কিছুর দীর্ঘ আলিঙ্গন।
আবার বুকের চাপে মুখে চাপা কান্না।
অভিপ্রায়ের নেশায় ভুত হাওয়ার আনন্দে,
ভূতের ভয়ে রাত্রি জাগা,
অথবা ভয়ের খোঁজে জীবন পার।
জীবন মানে দাঁত বের করে হাসা,
আবার কান্না থামতে হাসির খেলা।
:
জীবন মানে রামায়নের লঙ্কা কান্ড,
করো অরণ্যকাণ্ড, কারো দ্রোণপুত্রের দুঃখের মত,
অথবা দ্রোপদীর তৃপ্তির মত,
নতুবা অম্বিকার দীর্ঘশ্বাস,
কারো পঞ্চবটির সীতার বনবাস।
জীবন মানে বনবাস,দীর্ঘ বনে অচেনাদের চেনা,
চিনতে গিয়ে, নিজেকে হারিয়ে ফেলা।
নিজেকে আবিষ্কার করতে ভোর হওয়া রাত।
জীবন মানে আলো-আঁধারি।
:
জীবন মানে আরো একটা জীবন,
জীবনের চেয়ে বেশি কিছু,
দু'চারটা ঘর,ঘরের ভেতর ঘর;
জীবন মানে হাজার চোখের অবাক বিস্ময়,
জীবন মানে অপার, পারাপার,ঘোর,
আবার জীবনে চেয়ে বেশি কিছু।
---------------
----------------সংক্ষেপিত
-----
০৫/০৭/১৭
--------------
সুজন রুদ্র।
--------------
Comments
Post a Comment