দাম দিয়ে যায়
============
দাম দিয়ে যায়, ঘাম দিয়ে যায়।
পেলাম সোনার গান।
মন দিয়ে যায়, মান দিয়ে যায়।
বামে লাশের বান!
::
গানের পর গান দিয়েছি
সুরের উপর রাগ।
আভোগ পেরোয় অন্তরাতে
শিয়াল কাকের ডাক!
::
ডাকের পর ডাক দিয়েছি
স্বাধীন করব দেহ!
হাঁকের পর হাঁক দিয়েছি
রক্তের বাজার দেখ!
::
বাজারের পর বাজার হল
ডিক্রি হল কেনা!
আমি মানুষ বিক্রি হলাম
শোধ হবে কি দেনা।
::
বিক্রি হল রক্ত আমার,
বিক্রি হল বুলি
এমন বিক্রি, জাত তুলেছি
পথে মাথার খুলি!
::
খুলির উপর হাঁটতে গিয়ে
খুলেছে পথের ধুলি
ধুলির উপর ঝং ধরেছে!
রক্ত বুলেট গুলি!
::
মানে দিয়ে যায়, মান দিয়ে যায়।
বামে লাশের বান!
হাজার বছর পথ পেরোনো
আমার সোনার গান!
=============
২৩/০৪/১৬
============
সুজন রুদ্র।
===========
"""আমি ধান দিয়ে কিনেছি বাংলা কারো
----- কিনা নয়"""
============
দাম দিয়ে যায়, ঘাম দিয়ে যায়।
পেলাম সোনার গান।
মন দিয়ে যায়, মান দিয়ে যায়।
বামে লাশের বান!
::
গানের পর গান দিয়েছি
সুরের উপর রাগ।
আভোগ পেরোয় অন্তরাতে
শিয়াল কাকের ডাক!
::
ডাকের পর ডাক দিয়েছি
স্বাধীন করব দেহ!
হাঁকের পর হাঁক দিয়েছি
রক্তের বাজার দেখ!
::
বাজারের পর বাজার হল
ডিক্রি হল কেনা!
আমি মানুষ বিক্রি হলাম
শোধ হবে কি দেনা।
::
বিক্রি হল রক্ত আমার,
বিক্রি হল বুলি
এমন বিক্রি, জাত তুলেছি
পথে মাথার খুলি!
::
খুলির উপর হাঁটতে গিয়ে
খুলেছে পথের ধুলি
ধুলির উপর ঝং ধরেছে!
রক্ত বুলেট গুলি!
::
মানে দিয়ে যায়, মান দিয়ে যায়।
বামে লাশের বান!
হাজার বছর পথ পেরোনো
আমার সোনার গান!
=============
২৩/০৪/১৬
============
সুজন রুদ্র।
===========
"""আমি ধান দিয়ে কিনেছি বাংলা কারো
----- কিনা নয়"""
Comments
Post a Comment