------অদ্ভুত রমরমা--------
বুকে কি অদ্ভুত আগুণ!
এই বুঝি পুড়ে যাবে সব,
জাতের মান গেল লুকানো চোখে।
কিন্তু প্রেম রয়ে গেল চোখাচোখি,
বেশরম রমরমা দৃষ্টিতে।
:
দোষের ঘাড়ে পা দিল জনতা।
কি সুন্দর গান ছুঁয়ে নিল মন।
পাশের চোখেই হল সর্বনাশ
আঁড় চোখের কোপে গেল ভেসে।
:
তবু প্রেম রয়ে গেল লুকোচুরির ছবিতে
মিষ্টি হাসিতে আর বয়সের ফাঁসিতে।
থাক, মিশে সব অন্ধকারে
বাঁধানো রিক্সায়, হালকা ছোঁয়ায়
ঠাণ্ডা আইসক্রিমের চামচে।
:
বৃষ্টির বলগায় টেনে নেয়া হাতে,
প্রেম চলে যাবে বন্ধুর হাত ধরে
দূরে আরো দূরে!
কাছাকাছির টানে, উম্মুখ ইশারায়।
:
আমাদের বয়সে সব কিছু ছুটি দিল।
মন থেকে মুঁছে দিল হাহাকার হাসিতে।
প্রেম চলুক গরগর
রিক্সায় আলোতে, বৃষ্টির পানিতে।
--------------------
--------------------
১১/০৮/১৭
----------------------
সুজন রুদ্র।
বুকে কি অদ্ভুত আগুণ!
এই বুঝি পুড়ে যাবে সব,
জাতের মান গেল লুকানো চোখে।
কিন্তু প্রেম রয়ে গেল চোখাচোখি,
বেশরম রমরমা দৃষ্টিতে।
:
দোষের ঘাড়ে পা দিল জনতা।
কি সুন্দর গান ছুঁয়ে নিল মন।
পাশের চোখেই হল সর্বনাশ
আঁড় চোখের কোপে গেল ভেসে।
:
তবু প্রেম রয়ে গেল লুকোচুরির ছবিতে
মিষ্টি হাসিতে আর বয়সের ফাঁসিতে।
থাক, মিশে সব অন্ধকারে
বাঁধানো রিক্সায়, হালকা ছোঁয়ায়
ঠাণ্ডা আইসক্রিমের চামচে।
:
বৃষ্টির বলগায় টেনে নেয়া হাতে,
প্রেম চলে যাবে বন্ধুর হাত ধরে
দূরে আরো দূরে!
কাছাকাছির টানে, উম্মুখ ইশারায়।
:
আমাদের বয়সে সব কিছু ছুটি দিল।
মন থেকে মুঁছে দিল হাহাকার হাসিতে।
প্রেম চলুক গরগর
রিক্সায় আলোতে, বৃষ্টির পানিতে।
--------------------
--------------------
১১/০৮/১৭
----------------------
সুজন রুদ্র।
সুন্দর তো!!!!!
ReplyDelete